গ্রাম পুলিশের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়ে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ১৬ আগস্ট বিকেলে বঙ্গভবনে প্রবেশের আগে তিনি এ আশ্বাস দেন। এর আগে বঙ্গভবন ও রাজউকের সামনের অংশে জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে গ্রাম পুলিশের সদস্যরা স্লোগান দিতে থাকেন।
