স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাংলাদেশের উদাহরণ টানলেন ভারতের প্রধান বিচারপতি
ভারতের স্বাধীনতা দিবসে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে এবার বাংলাদেশের সাম্প্রতি ঘটনাবলীর উদাহরণ টানলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী স্বাধীনতার মূল্যকে স্মরণ করিয়ে দেয়।
