রাতভর ইসিবিতে গোলাগুলি কেন?
স্থানীয়রা বলছেন, সন্ধ্যা গড়াতে না গড়াতেই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠেছিল। রাস্তায়, অলিতে গলিতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় অনেককে। এরপর পরই রাত ১ টা নাগাদ শোনা যায় গোলাগুলি। দেখা যায় সেনাবাহিনীর ট্রুপ একটি ভবন থেকে ডাকাতদের আটক করেছে।
