নির্বাচনের চেয়েও সংস্কার জরুরি: ড. আহসান এইচ মনসুর
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে টিবিএসের সঙ্গে কথা বলেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। চলমান আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে শুরুতে এই বিষয়ে নজর দিতে হবে। এরপর নানান সংস্কারের দিকে এগুতে হবে। কেননা সংস্কার ছাড়া নির্বাচন কাজে আসবে না। স্বৈরাচার সরকারের জন্ম দেবে।
