নরসিংদীজুড়ে উল্লাস; আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাংচুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে নরসিংদীতে বিজয় মিছিল করে ছাত্র-জনতা। ৫ আগস্ট বিকালে নরসিংদী শহরের অলিগলি থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। জেলখানার মোড়ে সমবেত হয় কয়েক হাজার ছাত্র-জনতা। শ্লোগানে শ্লোগানে মুখরিত জেলখানা মোড় এলাকায়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ইচ্ছুক জনতা।
