বৈষম্য বিরোধী আন্দোলন: সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের দাবি সমন্বয়কদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দিয়েছেন। ৩ আগস্ট এ ঘোষণাপত্র প্রকাশ করেন তারা। সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করে সমন্বয়কেরা সরকারের পদত্যাগ দাবি করেছেন। এছাড়া বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।
