লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে মারধরের অভিযোগ
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে লাঠিসোটা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে বেদম পেটানোর অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে।
