নতুন বছরে সিনেমা বানাবেন নিপুন
পরিচালক হিসেবে আশফাক নিপুণ তাঁর মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দর্শকেরা তাঁর নির্মিত নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজে মুগ্ধতা প্রকাশ করেছেন। তাঁর কাজে দর্শক হিসেবে মুগ্ধ হচ্ছেন সর্বজন গ্রহণযোগ্য ও প্রশংসিত অভিনয়শিল্পীরাও। ওয়েব সিরিজ 'মহানগ ' বানিয়ে তিনি দর্শকের পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অনেক অভিনেতা অভিনেত্রীদের। নতুন সিরিজ নিয়ে আবারো আসছেন খুব শিঘ্রই। বর্তমান ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেছেন, টিবিএস স্টুডিতে। জানিয়েছেন, তার আগামী কাজ নিয়েও। চলুন, সেইসব শুনে নেই মোহাম্মদ এন্ড সন্স লাক্সারী ওয়াচ টিবিএস স্পটলাইটের আজকের আয়োজনে।
