ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত শিক্ষার্থীরা। এ সময় চার পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে পুলিশ সদস্যরা মহাসড়ক ছেড়ে টমছমব্রিজ সড়কে অবস্থান নেন। শেষ পর্যন্ত মহাসড়কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
