শিরোপা জিতে কত পেল আর্জেন্টিনা-স্পেন?
রাতে ইউরো এবং সকালে কোপার ফাইনালের মাধ্যমে পর্দা নামলো দুই মহাদেশীয় টুর্নামেন্টের। একদিকে থ্রি লায়ন্সদের বধ করে ইয়ামাল-অলমোদের শিরোপা উল্লাস, অন্যদিকে ইনজুরিতে ধুকতে থাকা হিংস্র কলোম্বিয়াকে হারিয়ে লাউতারো-মেসি-ডি মারিয়াদের টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়। এ যেন টানা ১০ ঘন্টার এক ফুটবলীয় ব্লকবাস্টার দেখল ফুটবল বিশ্ব। চলুন এবার জেনে নেয়া যাক শিরোপা জিতে আর্জেন্টিনা ও স্পেন কত আয় করল।
