দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘটের ঘোষণা স্যামসাং শ্রমিক ইউনিয়নের
ন্যায্য বেতন ও কর্মীদের অধিকার আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন স্যামসাংয়ের কর্মীরা। ১০ জুলাই প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়ন (এনএসইইউ) এ ধর্মঘটের ডাক দেয়।
