ভূখণ্ড ছাড়বে না ইউক্রেন; কীভাবে মীমাংসা করবেন ট্রাম্প?
ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে দায়িত্ব নেওয়ার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন তিনি। এর কদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছেন তিনি। এবার তার চিফ অব স্টাফ জানালেন তারা শান্তি প্রতিষ্ঠায় যেকোনো পরামর্শ গ্রহণ করতে রাজি আছেন তবে সার্বভৌমত্বে কোনো আপস নয়। সেক্ষেত্রে কী করবেন ট্রাম্প?
