এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির শঙ্কা!
জুলাই মাসের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এ মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে। বলা হয়েছে, এ মাসে সামগ্রকিভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
