জনপ্রিয়তা কমছে একদিনের ক্রিকেটের, বাড়ছে টি-টোয়েন্টির
একসময়ে ক্রিকেটে টেস্ট ফরম্যাটই ছিল মূল আকর্ষণ। এরপর ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট আসার পর ধীরে ধীরে এ ধারা পাল্টাতে থাকে। এমনকি গত বছরগুলোতেও আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে ধরা হত ৫০ ওভারের বিশ্বকাপকে। তবে সময় পাল্টাচ্ছে, ক্রিকেটার ও দর্শকদের ধৈর্য দিন দিন কমে যাচ্ছে। ইএসপিএন ক্রিকইনফোর মতে, ৫০ ওভারের বিশ্বকাপকে ছাড়িয়ে বিশ্বজুড়ে খেলোয়াড়দের কাছে এখন 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' আইসিসি ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ।
