মোবাইল উদ্ধারে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে ডিবি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। বুধবার সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ।
