দিনাজপুরের লিচুর দাম গত বছরের চেয়ে কম নাকি বেশি?
লিচুর জেলা দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে লিচু। তবে গত কয়েক বছরের তুলনায় এবার লিচুর দাম অনেক চড়া। দাম চড়া হওয়ার পেছনের কারণ হিসেবে বিক্রেতারা জানালেন, এবার প্রচণ্ড দাবদাহ, খরা ও ঝড়ের কারণে লিচুর ক্ষতি হয়েছে। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দাম বাড়তি।
