কুষ্টিয়া চিনিকল কি আর চালু হবে না?
টানা তিন মৌসুম আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে কুষ্টিয়া চিনিকলে। শুধু ২০০১-০২ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত ১৯ বছর দেশের বৃহত্তম এই চিনিকলটিতে লোকসান হয়েছে ৪৬১ কোটি টাকা। তাই অর্থ সংকট ও দেনার দায়ে ২০২০ সালে বন্ধ করে দেওয়া হয় ৬০ বছরের পুরোনো এ চিনিকল।
