সাতক্ষীরায় ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে বেড়িবাঁধ উপচে অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বেশ কিছু কাঁচা ঘর-বাড়িও ধসে গেছে। ভেঙ্গেছে গাছ পালা, বিদ্যুতের খুঁটি।
