চুলের আবর্জনাতেও কোটি টাকা
ঘন কালো চুলকে আদিকাল থেকেই মানবদেহের শোভাবর্ধনের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাধের এই চুলই যদি হারিয়ে যায় তাহলে কপালে চিন্তার ভাঁজ আসতে সময় লাগে না। পড়ে যাওয়া চুলের সমাধানে সৌখিন মানুষরা ব্যবহার করতো পরচুলা। কিন্তু এই সৌখিনতাই এখন কোটি টাকার ব্যবসা ও হাজার মানুষের কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে।
