”৭১ অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে”
সত্তর ও আশি দশকে ছোটপর্দার অভিনয়কে যারা অত্যন্ত প্রতাপের সঙ্গে শাসন করেছেন তাদের অন্যতম তারিক আনাম খান। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এ অভিনেতা শুধু অভিনয় শিল্পীই নন, অভিনয়ের এক ইনস্টিটিউশনও। নায়ক না হয়েও বহুমাত্রিক চরিত্রাভিনেতা হিসেবে একজন অপ্রতিদ্বন্দ্বী 'হিরো'ই হয়ে আছেন তিনি। বলতে গেলে তার সময়ের মধ্যে একমাত্র তিনিই ধারাবাহিকভাবে নিয়মিত অভিনয় করে চলেছেন মঞ্চ, ছোটপর্দা, বড়পর্দা এবং ওটিটি প্লাটফর্মে। বিস্তারিত শুনুন মোহাম্মদ এন্ড সন্স লাক্সারী ওয়াচ টিবিএস স্পটলাইটের আজকের আয়োজনে।
