বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদির বিনিয়োগ কি ‘স্পোর্টসওয়াশিং’?
খেলাধুলার জগতে পরবর্তী জায়ান্ট হতে কাড়ি কাড়ি অর্থ ঢালছে সৌদি আরব। তবে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ায়, এই খাতেই বেশি বিনিয়োগ করে চলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এরই অংশ হিসেবে, সদ্যই ফিফার সঙ্গে চুক্তি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি, আরামকো। কিন্তু বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদির এত বিনিয়োগকে "স্পোর্টসওয়াশিং" হিসেবে দেখছেন সমালোচকরা।
