আইপিএল যেন ব্যাটারদের স্বর্গভূমি
এবারের আইপিএল যেন বোলারদের জন্য নয়। যদি বল না করেই পাড় পাওয়া যেত, তাহলে হয়তো তারা ঐ অপশনটাই বেছে নিত। কেনই বা নিবে না! প্রতি ম্যাচেই বোলারদের রীতিমত তুলোধুনো করছে ব্যাটাররা। শুধুমাত্র এবারের আসরেই এখন পর্যন্ত রেকর্ড ৭টি ইনিংসে আড়াইশোর উপরে রান হয়েছে। যেখানে এখনও বাকি আছে প্রায় অর্ধেক ম্যাচ।
