দিনাজপুরে ১ টাকা কেজি শসা, তবু মিলছে না ক্রেতা
দিনাজপুরের খানসামা উপজেলায় এবার শসার ফলন হয়েছে ভালো। চাষিরা প্রথমে খুশি হলেও এখন তাদের মুখে আর হাসি নেই। কয়েক দিন আগে যে শসা ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি। সেই শসাই এখন পাইকারি বাজারে হয়েছে ১ থেকে দেড় টাকা। তাই মাঠেই শসা ফেলে রাখছেন তারা।
