বৃথাই কি রেফারির দিকে আঙ্গুল তুললেন বার্সা কোচ?
নিজেদের মাঠে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সঙ্গে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। আর তাতে রেফারির দিকে আঙ্গুল তুলেছেন বার্সা ম্যানেজার জাভি হার্নান্দেজ। তার মতে, পিএসজির কাছে বিধ্বস্ত হবার এই দায় পুরোপুরি রেফারির। কিন্তু আসলেই কি তাই? চলুন দেখে আসি, ঠিক কি কারণে রেফারিকে এই হারের দায় দিলেন জাভি, সেই দায়ের ভিত্তিই বা কতটুকু?
