মেসি-রোনালদো যা পারেননি, তা করেছেন কুবারসি
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে যে ম্যাজেশিয়ানরা উঠে আসে তার আরো একটি প্রমাণ পাওয়া গেল এবার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির বিপক্ষে বার্সেলোনার জয়ের অন্যতম কারিগর ছিলেন পাউ কুবারসি। মাত্র ১৭ বছর বয়সী স্প্যানিশ এ ফুটবলার নিজের নামকে সাজিয়েছেন রেকর্ড বুকে।
