গাজায় দুর্ভিক্ষের দায় ইসরায়েলের: জাতিসংঘ
দুর্ভিক্ষ ঘোষণা করার জন্য একটা স্কেল আছে। মোট জনসংখ্যার কমপক্ষে ২০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে ভুগলে, সেখানে প্রতি তিনটি শিশুর মধ্যে একটি তীব্র অপুষ্টিতে ভুগলে এবং প্রতি ১০ হাজার জনের মধ্যে দুইজন মানুষ প্রতিদিন অনাহারে বা অপুষ্টি ও অসুখে মারা গেলে সেই এলাকাকে দুর্ভিক্ষপীড়িত বলা হয়।
