হাজার বছর ধরে কীভাবে আগুন জ্বলছে?
দুই পাশে সবুজ পাহাড়। মাঝখানে একটি টিলায় পুরোনো এক ভবন। এই ভবনের ভেতরে একটি ছোট কূপ। সেই কূপের একটি অংশে পানির ওপরে দাউ দাউ করে আগুন জ্বলছে বছরের পর বছর। এমন দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড পাহাড়ে।
