গরুর চামড়া থেকে যেভাবে তৈরি হয় আঠা
রোদে শুকাতে দেওয়া এই শিটগুলো দেখতে আমসত্বের মতো মনে হচ্ছে কি? এগুলো আসলে গরুর চামড়া দিয়ে তৈরি করা এক ধরনের আঠা। যার নাম শিরিষ আঠা। রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অব্যবহৃত চামড়া গলিয়ে তৈরি করা হয় এই পণ্য। যা সুতা ও জুতা তৈরির কারখানাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
