কম দামে মাংস কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন
বর্তমানে চট্টগ্রামে বাজার ভেদে হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা ৮০০ টাকায়। আর হাড়ছাড়া মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০০ টাকায়। সেখানে ৬৭৫ টাকায় গরুর মাংস বিক্রি করছে মিট বাজার। শুধু সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিই নয়, মিট বাজারের পক্ষ থেকে দুস্থ-অসহায় মানুষের জন্য নানা সামাজিক কাজও করা হচ্ছে।
