আমাদের এখন টিকে থাকার লড়াই
ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলামের মতে সঠিক সময়ে ডলার বিনিময় হার সমন্বয় না করা, মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ানো, কয়েক দফায় জ্বালানির দাম বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে ব্যবসায়িক প্রণোদনা কমানো মতো বিষয়গুলো বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে ব্যবসায়ীদের। এসব সমস্যার উপযুক্ত সমাধান বের করতে না পারলে বাংলাদেশে অর্থনীতি দুষ্ট চক্র পড়ে যাওয়ার শঙ্কা দেখছেন তিনি। টিবিএস করপোরেট টকে সরকারের নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সঠিক সমাধানে পরামর্শ দেন সৈয়দ নুরুল ইসলাম।
