এবার ভিন্ন জায়গায় চট্টগ্রামের বইমেলা
প্রতিবারের ন্যায় এবারও চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। তবে অন্যান্যবারের মতো কাজীর দেউরীতে নয়, এবার বইমেলার আয়োজন হয়েছে নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে। বেলা বাড়তেই বিপুল সংখ্যক পাঠক সমাগম দেখা যায় বইমেলায়। কেউ আসছেন বন্ধুদের সাথে আবার কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে।
