টাঙ্গাইল শাড়ির জি আই স্বীকৃতি মিলবে যেভাবে
বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়িকে ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক বা জি আই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় দুই বাংলায় এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশিরা। যার প্রেক্ষিতে গত বুধবার টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের জি আই পণ্য হিসেবে ঘোষনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-ডিপিডিটি। এতে প্রশ্ন উঠেছে টাঙ্গাইল শাড়ি আসলে কার ভোগোলিক নির্দেশক বা জি আই পণ্য? বাংলাদেশ নাকি ভারতের?
