মরদেহ দেখলেই আন্দাজ করতে পারেন মৃত্যুর কারণ
যতন কুমার ডোম। দীর্ঘ ৩৪ বছর ধরে মরদেহের ময়নাতদন্তে চিকিৎসকদের সহযোগিতা করে আসছেন। বংশ পরম্পরায় এ কাজ করছেন তিনি। বর্তমানে আছেন শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে। দীর্ঘ সময়ের কাজের অভিজ্ঞতায় যতন কুমার এখন লাশ দেখলেই আন্দাজ করতে পারেন কিভাবে মৃত্যু হয়েছে এর।
