কী হবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি?
জর্ডানের সিরিয়া সীমান্তে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ভয়ংকর দিকে মোড় নিয়েছে। মার্কিন রাজনীতিবিদরাও ইরানের বিরুদ্ধে চূড়ান্ত হামলার দাবি জানাতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে আঞ্চলিক শক্তিটির সাথে, বৈশ্বিক পরাশক্তির যুদ্ধ কি তবে অবধারিত? স্নায়ুযুদ্ধের খোলস থেকে বেরিয়ে, ইরান-যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংঘর্ষে জড়ায়, বিশ্বের ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালীতে তার কী প্রভাব পড়তে পারে?
