Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
'আলোচনা চলছে, শীঘ্রই খবর পাওয়া যাবে', হলিউডে কাজের প্রসঙ্গে রাম চরণ

বিনোদন

টিবিএস ডেস্ক
10 March, 2023, 02:35 pm
Last modified: 10 March, 2023, 03:03 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম

'আলোচনা চলছে, শীঘ্রই খবর পাওয়া যাবে', হলিউডে কাজের প্রসঙ্গে রাম চরণ

রাম চরণ বলেন, "শীর্ষ সারির তারকাদের মধ্যে আমি জুলিয়া রবার্টসের সঙ্গে কাজ করতে চাই। সেই ছবিতে যদি অতিথি চরিত্রেও থাকি, তবুও।"
টিবিএস ডেস্ক
10 March, 2023, 02:35 pm
Last modified: 10 March, 2023, 03:03 pm

অস্কার ২০২৩ এর পর্দা ওঠার বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণকে নিয়ে উৎসাহ তুঙ্গে রয়েছে সবার। কারণ 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু' গান দিয়েই যে অস্কারে প্রবেশ করতে যাচ্ছেন রাম চরণ। ইতোমধ্যেই বেস্ট অরিজিনাল সং হিসেবে গোল্ডেন গ্লোবস জিতে নেওয়ায় ভারতজুড়ে তো বটেই, পশ্চিমাদের মুখেও এখন 'আরআরআর' ছবির প্রশংসা। আর এই ছবিটি দিয়েই বিশ্বমঞ্চে নতুন করে পরিচিতি পেয়েছেন রাম চরণ।

গোল্ডেন গ্লোবসের পর অস্কারেও সেরা মৌলিক গান শাখায় মনোনয়ন পেয়েছে 'নাটু নাটু'। 'আরআরআর' টিমের পক্ষ থেকে রাম চরণ উড়ে গিয়েছেন আমেরিকায়। শোনা গেছে, অস্কারের মঞ্চে 'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো) গানে পারফর্মও করতে পারেন রাম চরণ।

তবে 'নাটু নাটু' খ্যাতিলাভের পাশাপাশি ভারতের বাইরের সিনেমা ইন্ডাস্ট্রিতেও রাম চরণের অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে। হলিউডে কাজ করতে চলেছেন রাম চরণ- এমন একটি গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। অস্কারের দুদিন আগে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা।

রাম চরণ বলেন, "সিনেমাকে সম্মান করা হয় এবং দর্শকরা অভিনয় দেখতে ভালোবাসে, এমন যেকোনো দেশেই আমি কাজ করতে রাজি। যেখানেই সিনেমা, সেখানেই আমি। হ্যাঁ, অবশ্যই আলোচনা চলছে। কিন্তু সেই কথাবার্তা যদি পাকা হয় এবং আমি বিদেশের কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই, তাহলে সে খবর তো পাবেনই... আর দুয়েক মাসের মধ্যেই তা জানা যাবে।"

হলিউডের কোনো অভিনেতার সাথে কাজ করতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে রাম চরণ বলেন, "শীর্ষ সারির তারকাদের মধ্যে আমি জুলিয়া রবার্টসের সঙ্গে কাজ করতে চাই। সেই ছবিতে যদি অতিথি চরিত্রেও থাকি, তবুও। কে না চায় টম ক্রুজ, ব্র্যাড পিট, জুলিয়া রবার্টসের মতো তারকাদের সঙ্গে কাজ না করতে?"

রাম চরণের কাছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে অস্কারের গুরুত্ব কতখানি, সে প্রসঙ্গে অভিনেতা বলেন, তার বাবা চিরঞ্জীবী তাকে বলেছেন যে বর্তমানকালে এটা একটা বিশাল ব্যাপার। "বাবা আমাকে বলেন যে আমি প্রায় দেড়শোর উপরে ছবি করেছি এবং একবার অস্কারে ডাক পেয়েছি, তার মানে এটা একটা বিরাট অর্জন। আর এখন যেহেতু আমরা মনোনয়ন পেয়েছি, আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।"

রাম চরণ জানান, একবার অস্কার পেয়ে যাওয়ার পর মানুষ পুরোপুরি বুঝতে পারবে যে এটা ভারতীয় চলচ্চিত্রের জন্য কত বড় প্রাপ্তি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 
 

Related Topics

টপ নিউজ

অস্কার / দক্ষিণী সিনেমা / অভিনেতা / রাম চরণ / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]