Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ছোট চরিত্রে আর অভিনয় করবেন না নওয়াজউদ্দিন! এমনকি ২৫ কোটি রুপির প্রস্তাবেও নয়!

বিনোদন

টিবিএস ডেস্ক
03 January, 2023, 07:45 pm
Last modified: 04 January, 2023, 03:45 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

ছোট চরিত্রে আর অভিনয় করবেন না নওয়াজউদ্দিন! এমনকি ২৫ কোটি রুপির প্রস্তাবেও নয়!

‘সারফারোশ’, ‘শূল, ‘মুন্না ভাই এমবিবিএস’ এর মতো জনপ্রিয় বলিউড সিনেমার ছোটখাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন নওয়াজউদ্দিন। দীর্ঘ ১২ বছর সংগ্রাম করার পর অবশেষে পছন্দের চরিত্রগুলোতে অভিনয়ের সুযোগ পান এই অভিনেতা।
টিবিএস ডেস্ক
03 January, 2023, 07:45 pm
Last modified: 04 January, 2023, 03:45 pm
নওয়াজউদ্দিন মূলত অনুরাগ কশ্যপের পরিচালিত সিনেমা ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ এ অসাধারণ ‘ফয়জাল’ চরিত্রে অভিনয় দিয়েই পুরোদমে দর্শকদের নজরে আসেন। ছবি: হিন্দুস্তান টাইমস

বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী একের পর এক সিনেমায় অভিনয়ের পারদর্শীতা দেখিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। যদিও ক্যারিয়ারের শুরুতে সিনেমায় কাজ পেতে এ তারকাকে অনেক সংগ্রাম করতে হয়। এমনকি প্রথমদিকে বেশ কয়েকটি সিনেমায় খুবই অল্প সময়ের অগুরুত্বপূর্ণ রোল করতে হয়েছিল– থিয়েটার থেকে উঠে আসা প্রচণ্ড প্রতিভাধর এ অভিনেতাকে। খবর হিন্দুস্তান টাইমসের 

তবে সময় বদলেছে। পরবর্তীতে সুযোগের সঠিক ব্যবহার করে, একের পর এক হিট সিনেমায় গুরুত্বপূর্ণ সব চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন নওয়াজউদ্দিন। আর তাতেই বনে গেছেন বলিউডের অন্যতম তারকা। বর্তমানে বলিউডের বড় বড় পরিচালক নিজের সিনেমায় অভিনয় করানোর জন্য নওয়াজউদ্দিনকে অনুরোধ করেন। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ সাফ জানিয়েছেন, ছোট চরিত্রে আর অভিনয় করবেন না তিনি। 

নওয়াজউদ্দিন মূলত অনুরাগ কশ্যপের পরিচালিত সিনেমা 'গ্যাংস অফ ওয়াসিপুর' এ অসাধারণ 'ফয়জাল' চরিত্রে অভিনয় দিয়েই পুরোদমে দর্শকদের নজরে আসেন। সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, "আমি আর ছোট চরিত্রে অভিনয় করতে রাজি নই। এখন আপনি আমাকে ২৫ কোটি রূপি অফার করলেও, আমি আর ছোট চরিত্রে কাজ করব না। আমি মনে করি, কঠোর পরিশ্রম করলে টাকা ও খ্যাতি এমনিতেই আসে।"

'সারফারোশ', 'শূল, 'মুন্না ভাই এমবিবিএস' এর মতো জনপ্রিয় বলিউড সিনেমার ছোটখাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন নওয়াজউদ্দিন। দীর্ঘ ১২ বছর সংগ্রাম করার পর অবশেষে পছন্দের চরিত্রগুলোতে অভিনয়ের সুযোগ পান এই অভিনেতা। সাক্ষাৎকারে নওয়াজ আরও বলেন, "আমরা অনেকেই কখনো কখনো অর্থ ও খ্যাতির পেছনে ছুটেই জীবনটা শেষ করে ফেলি। কিন্তু, শেষে কিছুই পাই না। এসব না করে বরং নিজেকে এমনভাবে তৈরি করা উচিত যেন অর্থ ও খ্যাতি উল্টো আপনার পেছনে ছোটে।"

ক্যারিয়ারে কখনো ভয়ঙ্কর খুনী, কখনো প্রতাপশালী নেতা, কখনো ছিঁচকে চোর, আবার কখনো সাংবাদিক চরিত্রে অভিনয় করে কোটি কোটি ভক্ত তৈরি করেছেন নওয়াজ! তবে এখানেই শেষ নয়। খুব শীঘ্রই 'টিকু উইডস শেরু', 'বলে চুরিয়া' ও 'আফওয়া' সহ আরও বেশ কয়েকটি ছবি দিয়ে বক্স আফিস দখল করবেন নওয়াজ।  

এছাড়াও চলতি বছর মুক্তির অপেক্ষায় থাকা 'হাড্ডি' সিনেমায় নিজে পুরুষ হয়েও একজন নারীরূপে ব্যতিক্রর্মী চরিত্রে অভিনয় করতে নওয়াজকে দেখা যাবে। ইতোমধ্যেই এ সিনেমার পোস্টারে ঝলমলে ধূসর পোশাকে নারীর বেশে বসে থাকা নওয়াজকে দেখে ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / বলিউড / অভিনয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]