Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ইরফান খানের ছেলে বলেই বাড়তি সুবিধা!

বিনোদন

টিবিএস ডেস্ক
29 November, 2022, 11:25 am
Last modified: 29 November, 2022, 11:34 am

Related News

  • হতে চেয়েছিলেন ক্রিকেটার, করেছেন এসি মেকানিকের কাজ, তার সিনেমাগুলোর আয় ২৫,০০০ কোটি রুপি
  • আমি 'ধুম' দেখতে চেয়েছিলাম, বাবা আমাকে তারকোভস্কির সিনেমা দেখিয়েছেন: ইরফান খানের ছেলে বাবিল 
  • বাবার নাম করে সুবিধা নেই না, নিজে অডিশন দেই: ইরফান খানের ছেলে বাবিল
  • ‘নিউ ইয়র্ক’ সিনেমায় নওয়াজউদ্দিনের অভিনয় দেখে কেঁদে ফেলেন ইরফান খান! 
  • 'ভেবেছিলাম আমায় পাত্তা দেবেন না', ইরফানের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন দীপিকা! 

ইরফান খানের ছেলে বলেই বাড়তি সুবিধা!

ইরফানের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার ছেলে বলে কথা! দর্শকের প্রত্যাশা রয়েছে তাকে নিয়ে। তবে বলিউডে যখনই কোনও তারকা সন্তানের অভিষেক ঘটেছে স্বজনপোষণ বির্তকে বিদ্ধ হতে হয়েছে তাদের।
টিবিএস ডেস্ক
29 November, 2022, 11:25 am
Last modified: 29 November, 2022, 11:34 am

'কালা' ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে ইরফান পুত্র বাবিলের। কিন্তু ছেলেকে বড় পর্দায় দেখে যেতে পারলেন না বলিউডের এই প্রয়াত অভিনেতা। 

ছবিতে বাবিলের সঙ্গে অভিনয় করছেন 'বুলবুল' খ্যাত তৃপ্তি দিমরি। সাইকোলজিক্যাল থ্রিলার জনরাঁর এই ছবিতে বাবিল, তৃপ্তির সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জীকেও। খবর ভারতীয় আনন্দবাজার পত্রিকার।   

ইরফানের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার ছেলে বলে কথা! দর্শকের প্রত্যাশা রয়েছে তাকে নিয়ে। তবে বলিউডে যখনই কোনও তারকা সন্তানের অভিষেক ঘটেছে স্বজনপোষণ বির্তকে বিদ্ধ হতে হয়েছে তাদের।

বাবিল অবশ্য সেসব থেকে দূরে। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি দিয়েছেন প্রয়াত বাবা ইরফান খানকে। নামের পাশে ইরফানের নাম থাকায় বাড়তি কোনও সুবিধা কি পেয়েছেন বাবিল? উত্তরটা 'না'। 

বাবিল বলেন, ''আমি জানি কার উত্তরাধিকার বহন করে চলেছি। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি এমন একজন মানুষ যখন যেটা করছি তাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।''

ইরফান তার প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা। সে কারণে তার সুবিধা যে রয়েছে, অস্বীকার করেননি বাবিল। তার দাবি, বাবার সব কাজই ছিল দর্শকের সঙ্গে সংযোগ রাখা, তার বাবা পুরস্কারের কথা ভাবতেন না। একটা চরিত্রের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করতেন। সেই স্বভাব তিনিও পেয়েছেন।

তবে বাবার নামের সুবাদে কাজ পাওয়ার সৌভাগ্য তার হয়নি। বাবিল বলেন, প্রভাব খাটিয়ে কাজ পাওয়া তো দূরের কথা, বার বার অডিশনে বাদ পড়েছি। তার কথায়, ''আমার মা আমাকে ছবিতে কাজ পাইয়ে দেওয়ার জন্য কাউকে কখনও ফোন করবেন না কিংবা অনুরোধ করবেন না।'' বাবিল জানান, এখনও বিভিন্ন জায়গায় অডিশন দিতে যান, ভুল ভ্রান্তি হলে মায়ের কাছে মারও নাকি খান ইরফান পুত্র। এটাই তার মূল্যবোধ যা পরিবার থেকে পাওয়া। তিনি এটা ভাঙতে দেবেন না।

অন্বিতা দত্ত পরিচালিত 'কালা' ছবিটি ২রা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে।    

Related Topics

টপ নিউজ

ইরফান খান / বাবিল খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • হতে চেয়েছিলেন ক্রিকেটার, করেছেন এসি মেকানিকের কাজ, তার সিনেমাগুলোর আয় ২৫,০০০ কোটি রুপি
  • আমি 'ধুম' দেখতে চেয়েছিলাম, বাবা আমাকে তারকোভস্কির সিনেমা দেখিয়েছেন: ইরফান খানের ছেলে বাবিল 
  • বাবার নাম করে সুবিধা নেই না, নিজে অডিশন দেই: ইরফান খানের ছেলে বাবিল
  • ‘নিউ ইয়র্ক’ সিনেমায় নওয়াজউদ্দিনের অভিনয় দেখে কেঁদে ফেলেন ইরফান খান! 
  • 'ভেবেছিলাম আমায় পাত্তা দেবেন না', ইরফানের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন দীপিকা! 

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]