Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
২৭ দিন পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা শাবি শিক্ষার্থীদের

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
12 February, 2022, 08:25 pm
Last modified: 12 February, 2022, 09:09 pm

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শাবিপ্রবিতে ‘কিছু শর্তে’ ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা  প্রত্যাহার
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • আন্দোলন প্রত্যাহার করলেন এনবিআরের কর্মকর্তারা
  • শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: প্রক্টরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

২৭ দিন পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা শাবি শিক্ষার্থীদের

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘শুক্রবার শিক্ষামন্ত্রীর সাথে আমাদের খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি আমাদের প্রায় সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আর আমাদের প্রধান দাবি উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্যের সাথে আলাপ করবেন বলেও জানান।’
সিলেট প্রতিনিধি
12 February, 2022, 08:25 pm
Last modified: 12 February, 2022, 09:09 pm
শনিবার সন্ধ্যারাত ৭টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের মুখপাত্র। ছবি: টিবিএস

উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা ২৭ দিন আন্দোলনের পর তা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা ৭ টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। এর আগে এদিন বিকেলে তারা ক্যাম্পাসে নিজেদের মধ্যে বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, 'শুক্রবার শিক্ষামন্ত্রীর সাথে আমাদের খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি আমাদের প্রায় সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আর আমাদের প্রধান দাবি উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্যের সাথে আলাপ করবেন বলেও জানান।

'তার আশ্বাসের প্রেক্ষিতে আমরা আন্দোলন আপাতত স্থগিত করছি। আমরা চাই কাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হোক। শিক্ষার্থীদের যাতে সেশনজটে পড়তে না হয়।'

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করতে তারা সহযোগিতা করবেন জানিয়ে রাজ বলেন, আমরা আশা করি দ্রুত এই উপাচার্যকে সরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শাবি শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে গত শুক্রবার সিলেট যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকেলে মন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষার্থীরা ৮ দফা দাবি ও ১৩টি সুপারিশ জানান।

সবগুলো দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীদের মূল দাবি উপাচার্যের পদত্যাগ বা অপসারণের বিষয়টি আচার্যকে অবহিত করবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

উপাচার্যের দুঃখ প্রকাশ

এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

হামলার ঘটনার ২৭ দিন পর শনিবার এক বিবৃতির মাধ্যমে উপাচার্য দুঃখপ্রকাশ করে বিবৃতি দেন। শিক্ষামন্ত্রীর পরামর্শেই দুঃখ প্রকাশ করেন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেই শুক্রবার ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল।

পরে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। দীর্ঘ ২৬ দিন পর নিজ বাসভবন থেকে বেরিয়ে এসে এই আলোচনায় অংশ নেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলাসহ চলমান ঘটনাগুলোর জন্য উপাচার্যকে দুঃখ প্রকাশ করার পরামর্শ দেন দীপু মনি। 

ওই বৈঠকের পর শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উপাচার্যকে দুঃখ প্রকাশ করতে বলেছেন শিক্ষামন্ত্রী। উপাচার্যকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেছেন, আপনার জায়গায় আমি থাকলে এতদিনে দুঃখপ্রকাশ করতাম।'

এরপরই আজ বিবৃতি দিলেন উপাচার্য।

বিবৃতিতে তিনি বলেন, 'আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

'বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে গভীর দুঃখপ্রকাশ করছি। উক্ত ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী- যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।'

উপাচার্য আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের সবস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সিলেটের সুশীল সমাজের সবাইকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সংকট নিরসনে মিডিয়া কর্মীদের যারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।'

গত ১৬ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রভোস্টকে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। ওইদিনই শিক্ষার্থীদের লাঠিপেটা করে উপাচার্যকে মুক্ত করে পুলিশ। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন আহত হন। এরপর থেকেই উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

শাবিপ্রবি / উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ / উপাচার্যের পদত্যাগ দাবি / আন্দোলন প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শাবিপ্রবিতে ‘কিছু শর্তে’ ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা  প্রত্যাহার
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • আন্দোলন প্রত্যাহার করলেন এনবিআরের কর্মকর্তারা
  • শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: প্রক্টরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]