Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানায় ডাকাতি, মালামাল লুটের অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2025, 01:55 pm
Last modified: 01 March, 2025, 02:01 pm

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন
  • আশুলিয়ায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় আহত পুলিশ, আটক ১
  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানায় ডাকাতি, মালামাল লুটের অভিযোগ

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
01 March, 2025, 01:55 pm
Last modified: 01 March, 2025, 02:01 pm
আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত ম্যাগপাই নিটওয়্যার লিমিটেড। ছবি: নোমান মাহমুদ

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা  একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে। গত বছরের ৫ জানুয়ারি থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাতদল বন্ধ থাকা কারখানাটিতে প্রবেশ করে। কারখানাটিতে প্রবেশের পর ডাকাতরা কারখানার নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে পরিত্যাক্ত এসি, কম্পিউটার, বৈদ্যুতিক মোটর, দামি ক্যাবল, আইপিএস এর ব্যাটারিসহ বিভিন্ন মালামাল লুট করে একটি ট্রাকে তুলে ভোর রাত ৪টার দিকে কারখানা ত্যাগ করে।

এ সময় ডাকাতরা কারখানা সংলগ্ন একটি দোকানেও লুটপাট চালায় বলে জানিয়েছে সূত্র।

যদিও ডাকাতির এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারখানা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, ঠিক কী ঘটেছিল সেটি আমরা তদন্ত করছি।"

তিনি বলেন, "তারা (ডাকাত) সংখ্যায় ৩০ থেকে ৩৫ জন ছিল। সিকিউরিটির লোকজন যেটি বলছে যে, রাত ৯টা থেকে ৪ টা পর্যন্ত ছিল ডাকাতরা। কিন্তু এই পুরো সময়ে আমরা একটা কল পর্যন্ত পাইনি; এমনকি ৯৯৯ এও কেউ একটা কল করেনি।" 

"কারখানাটি বন্ধ প্রায় ১৪ মাস যাবত। এছাড়াও কারখানাটিতে শ্রমিকদের কিছু দেনাপাওনার ইস্যুও আছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি; থানা পুলিশ, সেনাবাহিনীও কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে," যোগ করেন এই পুলিশ কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

ডাকাতি / লুট / মালামাল লুট / আশুলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন
  • আশুলিয়ায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় আহত পুলিশ, আটক ১
  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]