Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
দাতাসংস্থার ঋণ নিতে সরকার মরিয়া হয়ে নেই: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
09 February, 2025, 09:35 pm
Last modified: 09 February, 2025, 09:59 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ

দাতাসংস্থার ঋণ নিতে সরকার মরিয়া হয়ে নেই: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের সময় পিছিয়েছে কি না- এমন প্রশ্নের  জবাবে সালেহউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে আইএমএফ তাকে কিছু জানায়নি। 
টিবিএস রিপোর্ট 
09 February, 2025, 09:35 pm
Last modified: 09 February, 2025, 09:59 pm
সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো। আর্থিক ও চলতি হিসাব-ও ভালো অবস্থায় আছে। ফলে সরকার দাতাসংস্থাগুলোর সব শর্ত মেনে ঋণ নেওয়ার জন্য মরিয়া হয়ে নেই। 

আজ রোববার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকা সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

মার্টিন রাইজার গতকাল শনিবার চার দিনের সফরে ঢাকায় এসেছেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ আরও কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবেন।  

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের সময় পিছিয়েছে কি না- এমন প্রশ্নের  জবাবে সালেহউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে আইএমএফ তাকে কিছু জানায়নি। 

তিনি বলেন, আইএমএফের সাথে আগামী মার্চে বৈঠকের কথা রয়েছে। এখনও ফেব্রুয়ারি মাস আছে। আশা করা যায়, আইএমএফ অন- ট্র্যাক। আর এখন দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফলে সরকার ঋণের জন্য মরিয়া হয়ে ওঠেনি। সেটা শুধু আইএমএফ নয়, অন্যান্য সংস্থার ঋণের বেলায়ও।   

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলের সাথে কি আলোচনা হলো- সে বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আগামী জুনে মিটিং হবে বিশ্বব্যাংকের সাথে। তাদের কিছু বিষয়ে অগ্রাধিকার ছিল, সেগুলো বাংলাদেশ পূরণ করেছে। বিশেষ করে, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) কর নীতি ও কর প্রশাসন আলাদা করা, আরও বেশি রাজস্ব সংগ্রহ, কর অব্যাহতি কমানো। এগুলো করা হয়েছে। 

ফাইন্যান্স অ্যাক্ট, ফাইন্যান্স বিলসহ বাজেটের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। 

মার্টিন রাইজার সাংবাদিকদের বলেন, কর প্রশাসন, সরকারের ক্রয় কার্যক্রম, অ্যাক্সেস টু ইনফরমেশন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতা ইত্যাদি খাতের সংস্কার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, "এনবিআরের কর নীতি ও কর প্রশাসন আলাদা করা নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা আমাকে জানিয়েছেন, এ বিষয়ে তারা কাজ করছেন। বিশ্বব্যাংক আশা করে- কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমাণ অগ্রগতি দেখা যাবে। তবে আমরা এটাও বুঝি যে সরকারের অভ্যন্তরীণ কিছু প্রক্রিয়া থাকে।" 

তিনি বলেন, বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নতুন কর ব্যয় বা কোনো নতুন করের ব্যবস্থার জন্য বাজেটের মাধ্যমে আইনি অনুমোদন প্রয়োজন।  

রাইজার বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা আপনারা (সাংবাদিকরা) নিশ্চয় অবগত আছেন। আমি মনে করি না- এটা বলার প্রয়োজন আছে। অবশ্যই অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু বাংলাদেশের অনেক সম্ভাবনাও রয়েছে। আমরা আশা করব, সম্ভাবনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার।

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / আইএমএফ / ঋণ / এনবিআর / রাজস্ব / বিশ্বব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]