Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

বাংলাদেশ

নুপা আলম
08 February, 2025, 03:30 pm
Last modified: 08 February, 2025, 03:38 pm

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার : নৌপরিবহন উপদেষ্টা

ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে নৌপথের চেয়ে স্থলপথ বেশি সুবিধাজনক। এশিয়ান ট্রান্সরোডের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
নুপা আলম
08 February, 2025, 03:30 pm
Last modified: 08 February, 2025, 03:38 pm
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সীমান্ত সড়ক ও স্থল বন্দরের সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, 'সীমান্ত সড়ক এবং স্থলবন্দর নির্মাণের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছি। ভবিষ্যতের কথা মাথায় রেখে এখানকার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। মিয়ানমারে যাই হোক না কেন, রাখাইন রাজ্যের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই বিবেচনায় ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে'। 

উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে নৌপথের চেয়ে স্থলপথ বেশি সুবিধাজনক। এশিয়ান ট্রান্সরোডের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। বর্তমানে টেকনাফে মিয়ানমারের সঙ্গে আমাদের একটি বন্দর রয়েছে, তবে ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাণিজ্যে কিছুটা স্থবিরতা এসেছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বাণিজ্যিক কার্যক্রম বাড়বে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বিষয়টিও বিবেচনায় রয়েছে। ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা করে রাখতে চাই, যাতে এখানে একটি স্থলবন্দর গড়ে তোলা যায়। টেকনাফ বন্দরটিকে স্থলবন্দর বলা হলেও প্রকৃতপক্ষে এটি স্থলবন্দর নয়, বরং এটি নৌবন্দরে রূপ নিতে পারে কিংবা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে আসতে পারে।

পরিদর্শনে উপদেষ্টা ছাড়াও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মানজারুল মান্নান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ ইয়ামিন, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নৌ উপদেষ্টা / নৌ পরিবহন উপদেষ্টা / ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন / ঘুমধুম / স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার : নৌপরিবহন উপদেষ্টা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]