Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নারায়ণগঞ্জে কথিত বিএনপি নেতা-কর্মীদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
25 December, 2024, 06:25 pm
Last modified: 25 December, 2024, 06:54 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের
  • ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদমন্ত্রী

নারায়ণগঞ্জে কথিত বিএনপি নেতা-কর্মীদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
25 December, 2024, 06:25 pm
Last modified: 25 December, 2024, 06:54 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পাভেল মিয়া (৩০) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে স্থানীয় এক বিএনপি নেতা ও তার অনুসারীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
 
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পাভেল কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কথা কাটাকাটির জের ধরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুলের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই পক্ষই উত্তেজিত হয়ে উভয়কে চ্যালেঞ্জ করে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলেন। এসময় বায়েজীদ ও তার লোকজন পৌরসভার সামনে এসে আমিনুল এবং তার অনুসারীদের খুজতে শুরু করে।
 
সেখানে একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন পাভেল। আমিনুলের অনুসারী হিসেবে এখানে এসেছে এমনটা ভেবে পাভেলকে মারধর করে বায়েজীদের অনুসারীরা। পরে স্থানীয়রা পাভেলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে, রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা বিএনপি নেতা বায়েজীদ এবং তার অনুসারীদের তিনটি ঘরে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
নিহত পাভেলের বড় ভাই শাহিন বলেন, 'গতরাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা তাদের শান্ত থাকতে বলেছিলাম। বুধবার সকালে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু বায়েজীদ কারো কথা না শুনে পৌরসভার সামনে আমিনুলকে খুঁজতে আসে। তাকে না পেয়ে পাভেলকে হত্যা করে।'
 
এই বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, 'বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ছাত্রদল নেতা পাভেল নিহত হয়েছেন। ঘটনার পর তিনটি ঘরে আগুন দেওয়া হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'

তিনি আরও বলেন, 'এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলছে।'

Related Topics

টপ নিউজ

রূপগঞ্জ / বিএনপি / নেতা-কর্মী / ছাত্রদল নেতা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের
  • ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]