Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব: সেনাপ্রধান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2024, 08:10 pm
Last modified: 14 August, 2024, 02:28 pm

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব: সেনাপ্রধান

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সেনাবাহিনী প্রধান রাজশাহী সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করব।
টিবিএস রিপোর্ট
13 August, 2024, 08:10 pm
Last modified: 14 August, 2024, 02:28 pm
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি: সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, সেনাবাহিনী ওয়ান ইলেভেন বা অপারেশন ক্লিন হার্টের মতো কঠোর হবে না। 

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সেনাবাহিনী প্রধান রাজশাহী সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমরা সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করব।'

তিনি আরও বলেন, 'সরকার কিছু সংস্কারমূলক কাজ করছে এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। এজন্য তারা আমাদের কাছে যে সহযোগিতা চাইবে, আমরা তা করব।'

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার বিষয়ে সেনাপ্রধান বলেন, 'কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়; অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের ওপরে, হামলা হোক বা তাদের জীবনের কোনো হুমকি থাকলে তাদের আমরা আশ্রয় দিয়েছি। যেই হোক, যেই দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব।'

সেনাপ্রধান আরও বলেন, 'পুলিশের ওপর যেভাবে হামলা হয়েছে তাতে পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে, ট্রমা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব আবার সঠিকভাবে পালন করতে পারবে। বিভিন্ন থানায় ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। আমরা পুলিশকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। পুলিশ সম্পূর্ণভাবে কাজ শুরু করলে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ কনফিডেন্ট হয়ে উঠলে আমরা সেনানিবাসে ফেরত যাব।'

বিশেষ এই পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

তিনি বলেন, 'এ অবস্থা সবাই বুঝে। তবে মাইনরিটি বিষয় নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। ২০টি জেলায় মোট ৩০টি জায়গায় মাইনরিটি রিলেটেড এরকম অরাজকতা হয়েছে। এটাও কাম্য না। যারা এ ধরনের অপরাধের সাথে যুক্ত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।'

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, 'এটা অবশ্যই একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। তাদের নেতারা এসেছেন, আমাদের সাথে এসেছেন কথা বলেছেন। তবে যারা এই অপরাধ করেছেন, তদন্ত হবে। যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।'

এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী বিভাগীয় কমিশনার, আরএমপি কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সেনাপ্রধান / ওয়াকার-উজ-জামান / অন্তর্বর্তী সরকার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]