Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আন্দোলন ঘিরে গ্রেপ্তার, মতপ্রকাশ ও সমাবেশের অধিকার ব্যাহত হওয়ার বিষয়ে জানতে চেয়েছেন কূটনীতিকরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
01 August, 2024, 07:50 pm
Last modified: 02 August, 2024, 02:29 am

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • মাত্র ২৭ শতাংশ নাগরিক রাজনৈতিক মত প্রকাশে স্বাধীনতা অনুভব করেন: বিবিএস জরিপ
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের

আন্দোলন ঘিরে গ্রেপ্তার, মতপ্রকাশ ও সমাবেশের অধিকার ব্যাহত হওয়ার বিষয়ে জানতে চেয়েছেন কূটনীতিকরা 

ব্রিফিংয়ে অংশ নেওয়া ২৩ কূটনীতিকের মধ্যে মূলত পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা এসব বিষয়ে প্রশ্ন করেন বলে জানান পররাষ্ট্রসচিব।
টিবিএস রিপোর্ট 
01 August, 2024, 07:50 pm
Last modified: 02 August, 2024, 02:29 am
কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের এক ব্রিফিংয়ের বিষয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব নাঈমুল ইসলাম খান।

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে চলমান কর্মসূচির প্রেক্ষিতে গ্রেপ্তার, মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও সংগঠন করার অধিকার ব্যাহত হওয়ার বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের এক ব্রিফিংয়ের পর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের একথা জানান।

ব্রিফিংয়ে অংশ নেওয়া ২৩ কূটনীতিকের মধ্যে মূলত পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা এসব বিষয়ে প্রশ্ন করেন বলে জানান তিনি।

এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভারত, রাশিয়া, মরক্কোসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব নাঈমুল ইসলাম খান কূটনীতিকদের নানান তথ্যের একটি প্রেজেন্টেশন দেন।  

পররাষ্ট্রসচিব বলেন, 'এখন তারা অ্যারেস্টের সংখ্যা, কোনো ধরনের ফোর্স ইউজ করা হচ্ছে কি-না, বা ফ্রিডম অব এক্সপ্রেশন, ফ্রিডম অব এসোসিয়েশন বা ফ্রিডম অব অ্যাসেম্বলি– এগুলো ব্যহত হচ্ছে কি-না এই ইস্যুগুলি ন্যাচারালি তারা কয়েকজন বলেছেন। যদিও সরাসরি তারা হিউম্যান রাইটসের (মানবাধিকারের) বিষয়ে কোনো কথা বলেননি।'

'আমরা বলেছি, যে গতকালকে (বুধবার) শান্তিপূর্ণভাবে যেসব সমাবেশ হয়েছে– সেগুলোতে কোনো সমস্যা হয়নি। কিন্তু, যেখানে দেখা গেছে শান্তি বিঘ্নিত হয়েছে, বা যেখানে না করা হয়েছে– তার ওপর যদি জোর করে যাওয়ার চেষ্টা করেছে, সেগুলোর ক্ষেত্রে কিছুটা বাধা দেওয়া হয়েছে। এবং কিছুক্ষেত্রে অ্যারেস্টও হয়েছে,' যোগ করেন তিনি।

মোমেন বলেন, কিন্তু সার্বিকভাবে যারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে– তাদেরকে কোনো সমস্যায় পড়তে হয়নি। এটাই প্রমাণ করে, যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা এখন মাঠে আছেন– তারা যথেষ্ট সহিষ্ণুতা দেখাচ্ছেন, বা তারা আইনের মধ্যে থেকে তাদেরকে বুঝাতে চেষ্টা করছেন। কােনাে কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন বা আবার কোনো ক্ষেত্রে সফল হননি।

তিনি বলেন, 'আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকরা কর্মসূচি করেছেন। সেখানে বাধা দেয়া হয়েছে –এমন কিছু দেখি নাই।'

 

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / কূটনীতিকদের জিজ্ঞাসা / মতপ্রকাশের স্বাধীনতা / সমাবেশের অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • মাত্র ২৭ শতাংশ নাগরিক রাজনৈতিক মত প্রকাশে স্বাধীনতা অনুভব করেন: বিবিএস জরিপ
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]