Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে, ডিইউজের উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2024, 08:10 pm
Last modified: 22 June, 2024, 08:25 pm

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে, ডিইউজের উদ্বেগ

গতকাল শুক্রবার (২১ জুন) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের বিরুদ্ধে গণমাধ্যমে সম্প্রতি প্রচারিত বিভিন্ন সংবাদের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয়। এতে এ ধরনের সংবাদকে 'অতিরঞ্জিত' হিসেবে অভিহিত করা হয়।
টিবিএস রিপোর্ট
22 June, 2024, 08:10 pm
Last modified: 22 June, 2024, 08:25 pm
ছবি: সংগৃহীত

সাবেক ও বর্তমান দুই পুলিশ সদস্যকে নিয়ে প্রকাশিত সংবাদের জেরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও ডিইউজে'র সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন আজ শনিবার (২২ জুন) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। 

বিবৃতিতে তারা বলেন, 'সম্প্রতি দেশের কিছু ক্ষমতাধর বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের বিপুল ও অস্বাভাবিক সম্পদের বিবরণ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়, দায়িত্বশীল সাংবাদিকরা প্রাপ্ত তথ্য, দলিল যাচাই-বাছাই করে, প্রমাণযোগ্য বিষয়গুলোই প্রকাশ করছেন বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এসব সংবাদ প্রকাশের পর কোনো কোনো  নেতা এবং কোনো কোনো সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে আমরা মনে করি।'

গতকাল শুক্রবার (২১ জুন) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের বিরুদ্ধে গণমাধ্যমে সম্প্রতি প্রচারিত বিভিন্ন সংবাদের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয়। এতে এ ধরনের সংবাদকে 'অতিরঞ্জিত' হিসেবে অভিহিত করা হয়।

বিবৃতিতে অ্যাসোসিয়েশন এসব খবর 'আংশিক, উদ্দেশ্যপ্রণোদিত ও অতিরঞ্জিত' বলেও দাবি করে। 

সম্প্রতি সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য সামনে এসেছে। এ নিয়ে সংবাদমাধ্যমে একাধিক খবরও প্রকাশিত হয়েছে।

এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) একের পর এক অনুসন্ধানে অভিযোগের চেয়ে কয়েকগুণ বেশি সম্পদের সন্ধান পায়। 

বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য আগামীকাল রবিবার (২৩ জুন) পর্যন্ত সময় দিয়েছে সংস্থাটি। ওইদিন হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না এবং আইনানুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান।

Related Topics

টপ নিউজ

পুলিশ / বিবৃতি / সাংবাদিকতা / উদ্বেগ / হুমকি / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]