Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ঘূর্ণিঝড় রিমাল: বিকাল ৩টায়ও খুলনা, বরিশাল বিভাগে ১০০ কিমি গতিবেগে বাতাস বইছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 04:05 pm
Last modified: 28 May, 2024, 01:28 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

ঘূর্ণিঝড় রিমাল: বিকাল ৩টায়ও খুলনা, বরিশাল বিভাগে ১০০ কিমি গতিবেগে বাতাস বইছিল

মোস্তফা কামাল পলাশ আরও জানান, বাংলাদেশের ওপর দিয়ে আরও একদিন ঘণ্টায় ৫০ কিলোমিটারেরও বেশি গতিবেগে বাতাসের প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও আরও ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৬ ফুট উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।
টিবিএস রিপোর্ট
27 May, 2024, 04:05 pm
Last modified: 28 May, 2024, 01:28 pm
ছবি: সংগৃহীত

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার বিকাল ৩টায়ও খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে বাতাস বইছিল। অর্থাৎ, গতকাল রবিবার রাতে যে গতিবেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনেছিল, এখনও তার প্রায় কাছাকাছি গতিবেগে বাতাস বইছে। 

এই আবহাওয়াবিদ জানান, ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের কলকাতা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা জেলার একাধিক উপজেলার ওপর দিয়ে আজ দুপুর ৩ টায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগের বাতাস বইছিল। 

মোস্তফা কামাল পলাশ আরও জানান, বাংলাদেশের ওপর দিয়ে আরও একদিন ঘণ্টায় ৫০ কিলোমিটারেরও বেশি গতিবেগে বাতাসের প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও আরও ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৬ ফুট উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রোববার (২৬ মে) রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করতে আরম্ভ করে।

এ ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলোচ্ছ্বাসের।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / ঘূর্ণিঝড় রিমাল / রিমাল / খুলনা / বরিশাল / বাতাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]