Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ঘূর্ণিঝড় ‘রিমাল’-এ পরিণত হয়েছে নিম্নচাপটি, মোংলা ও পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2024, 09:25 pm
Last modified: 26 May, 2024, 12:38 pm

Related News

  • সুন্দরবনের তলদেশে প্রাচীন মিঠাপানির দুই উৎস শনাক্ত: লবণাক্ত উপকূলে নিরাপদ জলের সম্ভাবনা
  • ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • অসময়ের বৃষ্টিতে ডুবছে ঢাকা, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রেশ এখনও রয়ে গেছে?
  • মধ্য-বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’,  বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে?

ঘূর্ণিঝড় ‘রিমাল’-এ পরিণত হয়েছে নিম্নচাপটি, মোংলা ও পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়। এটি আজ সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ৩৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
টিবিএস রিপোর্ট
25 May, 2024, 09:25 pm
Last modified: 26 May, 2024, 12:38 pm
ফাইল ছবি

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমাল-এ পরিণত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়,  ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ৩৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবার রাতে বাংলাদেশের বেশি জায়গা নিয়ে আঘাত হানার পরে প্রায় তিনদিন বাংলাদেশের ওপরই অবস্থান করতে পারে। যার সমাপ্তি ঘটতে পারে শেরপুর, নেত্রকোণা হয়ে ভারতের মেঘালয়ের পাহারশ্রেণিতে গিয়ে। 

ভারতের আবহাওয়া বিভাগ আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশ ও বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঘূর্ণিঝড়টি আজ রাতে উপকূলীয় জেলা সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় আঘাত করতে পারে। এখন পর্যন্ত যে গতিপথ দেখছি বিভিন্ন মডেলে সেখানে বেশিরভাগ প্রভাবই বাংলাদেশের ওপর পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পরে দেশে এর প্রভাবে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থলভাগে আঘাতের পরে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পরে, তবে তিনদিন পর্যন্ত দেশে এর প্রভাব থাকতে পারে।"

উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে ও দমকা হাওয়াসহ ১৪০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত (রোববার মধ্যরাতের পরে) বাড়ার সম্ভাবনা নির্দেশ করছে বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, "ঘূর্ণিঝড় রেমাল অস্বাভাবিক ধীরগতিতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার জেলা ও মেঘালয় রাজ্যের উপর দিয়ে আসাম রাজ্যে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। স্থল ভাগে প্রবেশের পরে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র যখন খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করবে তখনও বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।"

তিনি বলেন, "ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের ৮ বিভাগেই ব্যাপক বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।"

ঘূর্ণিঝড়টির প্রভাবে খুলনা বিভাগ ৫০০-৬০০ মিলিমিটার, বরিশাল বিভাগ ৪০০-৫০০, ঢাকায় ২০০-৩৫০, চট্টগ্রামে ২০০-৩০০, রাজশাহীতে ২৫০-৩৫০, ময়মনিসংহে ৪০০-৫০০, সিলেটে ১৫০-২৫০, এবং রংপুর বিভাগ ২৫০-৩০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / ঘূর্ণিঝড় রেমাল / উপকূল / নিম্নচাপ / বিপদ সংকেত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সুন্দরবনের তলদেশে প্রাচীন মিঠাপানির দুই উৎস শনাক্ত: লবণাক্ত উপকূলে নিরাপদ জলের সম্ভাবনা
  • ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • অসময়ের বৃষ্টিতে ডুবছে ঢাকা, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রেশ এখনও রয়ে গেছে?
  • মধ্য-বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’,  বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে?

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]