Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
কোরবানির ঈদে গবাদিপশুর কোনো ঘাটতি হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2024, 01:30 pm
Last modified: 29 April, 2024, 01:33 pm

Related News

  • দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদে গবাদিপশুর কোনো ঘাটতি হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

মন্ত্রী বলেন, গত বছর কোরবানির ঈদের বাজারে ১.২৫ কোটি গবাদিপশুর সরবরাহ ছিল। এরমধ্যে অবিক্রিত ছিল ১৯ লাখ। এবার কোরবানি উপলক্ষে বাজারে ১.৩০ কোটি গবাদিপশুর সরবরাহ থাকবে বলে আশা করা হচ্ছে। 
টিবিএস রিপোর্ট
29 April, 2024, 01:30 pm
Last modified: 29 April, 2024, 01:33 pm
ছবি: টিবিএস

আগামী কোরবানির বাজারে ১.৩০ কোটি গবাদিপশুর সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। ফলে আসন্ন কোরবানি ঈদে গবাদিপশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান।

রোববার (২৮ এপ্রিল) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, একইসাথে গবাদিপশু পরিবহন ও কেনাবেচায় চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করারও উদ্যোগ হচ্ছে।

মন্ত্রী বলেন, গত বছর কোরবানির ঈদের বাজারে ১.২৫ কোটি গবাদিপশুর সরবরাহ ছিল। এরমধ্যে অবিক্রিত ছিল ১৯ লাখ। এবার কোরবানি উপলক্ষে বাজারে ১.৩০ কোটি গবাদিপশুর সরবরাহ থাকবে বলে আশা করা হচ্ছে। 

ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে খামারীদের সাথে আলোচনা করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, "উৎসবের দিন সামনে আসছে। এসময়ে সুবিধাবাদী গোষ্ঠী ও মতলববাজরা পুরো ব্যাপারটা ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আগামী কোরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে আমাদের। গবাদিপশুর কোনো ধরনের ঘাটতি নেই। মধ্যস্বস্তভোগীদের যে বাড়াবাড়ি থাকে, সে বিষয়েও অত্যন্ত সতর্কতার সঙ্গে আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।" 

গবাদিপশুর বাজার যেন স্থিতিশীল থাকে, দাম যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে– সে বিষয়গুলো নিয়ে প্রস্তুতিমূলকভাবে খামারিদের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, "দেশে পর্যাপ্ত গবাদিপশু রয়েছে। গরু আমদানির কোনো সিদ্ধান্ত নেই। অবৈধভাবে সীমান্ত দিয়ে যেসব গরু আসে, সেগুলো যাতে আসতে না পারে– সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সীমান্ত রক্ষী বাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।"

কোরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে— জানতে চাইলে মন্ত্রী বলেন, "ওই সময় মধ্যস্বত্বভোগী ও বিশেষ শ্রেণির মানুষ সুযোগ নেয়। যে কারণে অনেক সময় পরিস্থিতি মোকাবিলা করা, সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। কোরবানির আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে, যাতে পথে-ঘাঁটে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা যায়।"

ফরিদপুরের মন্দিরে আগুনের ঘটনায় সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফরিদপুরের মন্দিরে আগুনের ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সফল হবে।

মন্ত্রী আব্দুর রহমান সংশ্লিষ্ট এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য।

গত ১৮ এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকা সার্বজনীন কালীমন্দিরে আগুন লাগে। উদ্দেশ্যমূলকভাবে এই আগুন লাগানো হয়েছে, এমন সন্দেহে দুজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়।

এরপর থেকে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

গত ২০ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদের বাড়িতে যান ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেখানে।

আব্দুর রহমান বলেন, "এই ঘটনায় ৩১ জনকে অভিযুক্ত করে ৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ১৩ জন গ্রেপ্তার হয়েছে।" 

মন্ত্রী বলেন, "আবেগে গা ভাসালে হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সামর্থ্য অনুযায়ী কাজ করছে। আসামিরা এই মুহূর্তে পলাতক। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।"

 

Related Topics

টপ নিউজ

কোরবানি / কোরবানির ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]