Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
স্থানীয় শিল্পের কর, ভ্যাট ও কাস্টমস শুল্কের বিদ্যমান সুবিধা কমবে: এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2024, 09:10 pm
Last modified: 27 February, 2024, 10:50 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের

স্থানীয় শিল্পের কর, ভ্যাট ও কাস্টমস শুল্কের বিদ্যমান সুবিধা কমবে: এনবিআর চেয়ারম্যান

মুনিম বলেন, ‘যারা ফাইট [লড়াই] করে টিকে থাকবে, তাদের সাপোর্ট [সমর্থন] দেওয়া হবে। কিন্তু যে মরে যাবে, তাকে টিকিয়ে রাখব কেন? দুর্বল প্লেয়ারকে অনবরত সাপোর্ট দিয়ে রাখতে চাই না।’
টিবিএস রিপোর্ট
27 February, 2024, 09:10 pm
Last modified: 27 February, 2024, 10:50 pm
অলংকরণ: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বলেছেন, স্থানীয় শিল্পকে দেওয়া কর, ভ্যাট ও কাস্টমস শুল্কের বিদ্যমান সুবিধা এখনকার মতো অবারিত থাকবে না।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের কার্যালয়ে প্রাক-বাজেট সভায় বক্তৃতাকালে মুনিম স্থানীয় উদ্যোক্তাদের সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'আমরা আপনাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি লাঠি [কর সহায়তা] দিয়েছিলাম। কিন্তু আজীবন এ সহায়তা রেখে কি আপনাদের পঙ্গু করে রাখব? এ সমর্থন একই মাত্রায় থাকবে না।'

তবে তিনি বলেন, দেশীয় খাত রক্ষায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাইরে থেকে আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো হবে না।

মুনিম বলেন, 'যারা ফাইট [লড়াই] করে টিকে থাকবে, তাদের সাপোর্ট [সমর্থন] দেওয়া হবে। কিন্তু যে মরে যাবে, তাকে টিকিয়ে রাখব কেন? দুর্বল প্লেয়ারকে অনবরত সাপোর্ট দিয়ে রাখতে চাই না।'

সভায় বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার-কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা)-এর সদস্যরা গত দেড় দশকে আমদানি-নির্ভরতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে তাদের অগ্রগতির চিত্র তুলে ধরে এ খাতের বিদ্যমান হ্রাসকৃত ভ্যাট সুবিধা (বিক্রয়ের উপর ৫ শতাংশ) আরও কয়েক বছরের জন্য অব্যাহত রাখার দাবি জানান।

সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা এ খাতে কর অব্যাহতির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানান।

প্রসঙ্গত, আগামী জুনে এ খাতের কর অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে।

বৈঠকে ব্যবসায়ীরা এনবিআরের শুল্ক সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা, বন্দরে কাস্টমস কর্মকর্তার দ্বারা আমদানি পণ্যের অ্যাসেসমেন্টে বর্ধিত ভ্যালুয়েশনসহ বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তোলেন।

বৈদ্যুতিক খাতের উদ্যোক্তারা বলেন, যে পণ্য ১,৬০০ ডলারে আমদানি করা হয়, তা ২,৪০০ ডলার ধরে মূল্যায়ন করা হয়। এতে করের হার বেড়ে যায়।

এ খাতের উদ্যোক্তা মহসিন ভূঁইয়া বলেন, 'শুধু আমাদের সেক্টরে নয়, সব সেক্টরেই এ ধরনের অরাজকতা চলছে। এটা বন্ধ করা দরকার।'

উদাহরণ দিয়ে তিনি বলেন, 'চীন থেকে সার্কিট ব্রেকার আমদানির ক্ষেত্রে প্রতি ইউনিটের মূল্য ০.৪৫ ডলারের বেশি নয়। কিন্তু আমাদের ০.৬৫ ডলার থেকে ১ ডলার পর্যন্ত মূল্য ধরে ট্যাক্স আদায় করা হয়।'

এ ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে দেওয়ার প্রস্তাব করেন তিনি।

কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির কাঁচামাল আমদানিতে ৩৫ শতাংশ ট্যাক্স হলেও এর চূড়ান্ত পণ্য আমদানিতে কর মাত্র ১ শতাংশ।

এ খাতের উদ্যোক্তারা বলছেন, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ খরচ বাড়বে, যার জন্য ৬০ থেকে ১০০ বিলিয়ন ডলারের বৈদ্যুতিক সরঞ্জামের প্রয়োজন হবে।

এসব পণ্য স্থানীয়ভাবে তৈরি করা গেলে অর্থ দেশেই থাকবে জানিয়ে বিভিন্ন কর সুবিধা দাবি করেন তারা।

সভায় বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানোর দাবি জানান অটোমোবাইল অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ-এর প্রতিনিধি।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, থ্রি-হুইলারও এর অংশ ছিল, কিন্তু মাত্র কয়েকটি কোম্পানি সুবিধা নিচ্ছে, যা অযৌক্তিক।

'নির্দিষ্ট মানদণ্ড ঠিক করে সবার জন্য উৎপাদনের সুযোগ উন্মুক্ত করে দেওয়া উচিত। নীতির অভাবে একটি অংশ বর্তমানে সুবিধা নিচ্ছে। তারা ছয় লাখ টাকা দাম নিচ্ছে, অথচ দুই লাখ টাকা খরচ পড়ছে,' মুনিম বলেন।

এসব কোম্পানি প্রাসঙ্গিক নীতিমালা প্রণয়নে বাধা দিচ্ছে কি না সে প্রশ্নও তোলেন তিনি। বৈঠকে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

কর রেয়াত / এনবিআর / কর / ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]