Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রামে প্রধান চারটি সার কারখানায় উৎপাদন বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2024, 07:00 pm
Last modified: 24 January, 2024, 07:05 pm

Related News

  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে

চট্টগ্রামে প্রধান চারটি সার কারখানায় উৎপাদন বন্ধ

ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ এই সময়ে, গ্যাস সংকট ও কারিগরি ত্রুটি– সারের সরবরাহ ব্যবস্থাকে ব্যাপকভাবে ব্যাহত করছে।
টিবিএস রিপোর্ট
24 January, 2024, 07:00 pm
Last modified: 24 January, 2024, 07:05 pm

চট্টগ্রামের চারটি বড় সার কারখানায় উৎপাদন বন্ধ হওয়ায়— আবারো সংকটের মুখে দেশের কৃষি খাত। ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ এই সময়ে, গ্যাস সংকট ও কারিগরি ত্রুটি– সারের সরবরাহ ব্যবস্থাকে ব্যাপকভাবে ব্যাহত করছে। বর্তমানে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (সিইউএফএল) এবং এর ডিএপি-১ ও ডিএপি-২ ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। 

চট্টগ্রামের এসব কারখানা থেকে সারাদেশে সার বিতরণ করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। বন্দর নগরীতে গ্যাস সংকটের পাশাপাশি কারখানাগুলোয় চলমান কারিগরি সমস্যাকে উৎপাদন বন্ধ হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।  

বিসিআইসি'র মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাটোয়ারী বলেন, 'এসব কারখানায় গ্যাস শুধু জ্বালানি হিসেবে নয়, একইসাথে কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়। আমাদের কাছে আগামী দুই মাসের জন্য যথেষ্ট সার রয়েছে। এই দুই মাসের মধ্যে গ্যাস সংকট না কাটলে, বাজারে সার সংকট দেখা দেবে। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে তেমনভাবে সার আমদানিরও সুযোগ নেই।"

তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে এবং কারখানার যন্ত্রপাতি মেরামতের কাজ শেষ হলে- পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। 

দেশে সার উৎপাদনে বড় ভূমিকা রাখে কাফকো ও সিইউএফএল। কেবলমাত্র কাফকো থেকেই বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ টন সার দেশের বিভিন্ন গুদামে পাঠানো হয়। 

প্রথমে কারিগরি সমস্যার কারণে চট্টগ্রামের কাফকো ও সিইউএফএল এর কারখানাগুলো বন্ধ রাখা হয়, পরে গ্যাস সংকটে ব্যাহত হয় উৎপাদন। এরপরে গ্যাস সরবরাহ শুরু হওয়ার পরে, আবারো কারিগরি সমস্যায় বন্ধ হয় উৎপাদন। 

সাধারণত, চট্টগ্রাম থেকে দৈনিক ২ হাজার টন সার দেশের বিভিন্ন স্থানের বাফার গুদামগুলোতে পাঠানো হয়। কিন্তু, উৎপাদনের চলমান সমস্যার কারণে, এই সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। এতে দেশের ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।  

এদিকে বাজারের সারের স্বল্পতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা, যারা ঋণ নিয়েও জমিতে দেওয়ার জন্য সার কিনতে পারছেন না। এমনকী টাকা দিয়েও সার কেনা যাচ্ছে না, এমন ঘটনা প্রায়ই জানা যাচ্ছে। কৃষকদের জন্য প্রতিকূলতা তাতে আরও বাড়ছে।

ফসল উৎপাদনের জন্য সারের অপরিহার্য ভূমিকার বিষয়টি উল্লেখ করেছেন কৃষি বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে রাসায়নিক সারের চাহিদা প্রায় ৫ কোটি ৭৫ লাখ টন।  

এর মধ্যে, ইউরিয়া সারের চাহিদা ২ কোটি ৬৫ লাখ টন। অপরদিকে টিএসপি, এমওপি এবং ডিএপি'র চাহিদা হলো যথাক্রমে ৭০ লাখ, ৭০ লাখ এবং ১ কোটি ৬৫ লাখ টন।   

Related Topics

টপ নিউজ

কৃষি / সার উৎপাদন / সার কারখানা / চট্টগ্রাম / উৎপাদন বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]